সৃষ্টির অন্তরালে

“সুন্দরকে উপভোগ করা আর সুন্দরের মধ্যেকার চরিত্র ধর্ম বিশ্লেষণ করা এক কথা নয়। বুদ্ধির পরিশীলন বিবর্জিত যে উপভোগ সে উপভোগ পশু পক্ষীর ইন্দ্রিয়জ উপভোগের সমতুল্য। সে উপভোগ কবি বা শিল্পীর যোগ্য নয়। সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে যে ভেদ টুকু রয়েছে তা সৃষ্টি করেছে বুদ্ধির কারুকার্য। যা রসের উপভোগকে বাড়িয়ে তোলে। অন্ধ আবেগকে বুদ্ধির হাল দিয়ে সংযত করে।“ — ডক্টর সুধীর কুমার নন্দী/ নন্দনতত্ত্ব শিল্পসৃষ্টির উৎস সন্ধানে সম্প্রতি প্রকাশিত হলো আমার বই ‘সৃষ্টির অন্তরালে’ আমার লেখা নন্দনতত্ত্বের তিনটি বই: ১) নন্দন

More »

‘ষ্টুডিও ফুচি’ ১৫.০৬.২০২৫

আমরা ছবি দেখি কেন? স্থান-কালের আধারে  আমরা অতি ক্ষুদ্র রূপে আছি। আমাদের সেই সংক্ষিপ্ত সীমার বাইরে রয়েছে অনন্ত সম্ভাবনাময় পূর্ণতার বিস্তার। তার কিছু বৃহত্তর প্রকাশ খুঁজে পাই ছবি তথা সৃষ্টির মধ্যে। তাই ছবি দেখি বারে বারে। শিল্পী তাঁর ভাবনায় ছবি আঁকেন। দর্শক কি সে ভাবনায় দেখেন? যে যার নিজের মত করে ছবি দেখেন। এটাই তো স্বাভাবিক। সামগ্রিক ভাবে সব দর্শকের দেখাকে দুভাবে ভাবা যায়। কিছু দর্শক পাশ্চাত্য লৌকিক তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি অনুসারে ছবির ফর্ম, উপাদানসমূহের ন্যারেশান ইত্যাদি সমন্বয়ে শিল্পী ও শিল্প-রূপকে

More »
Scroll to Top